থাইল্যান্ড সীমান্তে সংঘর্ষে কম্বোডিয়ায় বাস্তুচ্যুত সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

PHOTO: BSS
Share the News

থাইল্যান্ডের সঙ্গে দুই সপ্তাহ ধরে চলমান প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় অর্ধ-মিলিয়নের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে রোববার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “বর্তমানে নারী ও শিশুসহ সাড়ে পাঁচ লাখের বেশি কম্বোডিয়ান মানুষ মারাত্মক দুর্ভোগে রয়েছে। থাইল্যান্ডের এফ–১৬ যুদ্ধবিমান থেকে চালানো গোলাবর্ষণ, রকেট হামলা ও আকাশপথে বোমাবর্ষণ থেকে বাঁচতে তারা নিজেদের ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।” বিবৃতিতে জানানো হয়, মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন।

এদিকে, পুনরায় শুরু হওয়া সীমান্ত সংঘাতের কারণে থাইল্যান্ডেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ব্যাংকক জানিয়েছে।