ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ে দক্ষিণ লেবাননের ২৪টি গ্রামের বাসিন্দাদের “তাৎক্ষণিকভাবে তাদের বাড়িঘর খালি করার” নির্দেশ দিয়েছেন।
তিনি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে সতর্ক করে বলেছেন, “যে কেউ হিজবুল্লাহ সদস্য, স্থাপনা বা যুদ্ধ সরঞ্জামের কাছাকাছি থাকবেন, তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন। হিজবুল্লাহ তাদের সামরিক প্রয়োজনে যেকোনো বাড়ি ব্যবহার করলে সেটি আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।”







