বাংলাদেশ দুর্গাপূজার জন্য ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে

Share the News

বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। আগ্রহী রপ্তানিকারকদের মন্ত্রণালয়ের এক্সপোর্ট উইং-২ (উপসচিব), ভবন-৩, কক্ষ নং-১২৭-এ যোগাযোগ করে ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে রপ্তানি অনুমতি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত সময়সীমার পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং যারা ইতোমধ্যেই আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।